মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে রকেট হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১২:৩০

দক্ষিণ লেবাননে শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে রকেট হামলায় চারজন শান্তিরক্ষী আহত হয়েছেন।

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) জানিয়েছে, ইসরায়েলি সীমান্তের কাছে একটি ঘাঁটিতে রকেট হামলায় চারজন শান্তিরক্ষী আহত হয়েছেন।

তাদের আঘাতের তীব্রতা এখনও অজানা। 

ইউনিফিল আরও বলেছে, শামার একটি ঘাঁটিতেও রকেটে হামলা হয়েছে। ওই ঘটনার জন্য হিজবুল্লাহর দিকে আঙুল তুলছে সংস্থাটি। তবে সেখানে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে রকেট হামলার উভয় ঘটনার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠীকেই দায়ী করছে তারা । যদিও হিজবুল্লাহ এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

এছাড়া মঙ্গলবারও(১৯ নভেম্বর) ইউনিফিলের একটি টহল দল খিরবাত সিলিম গ্রামের উত্তর-পূর্ব দিকে একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের ওপর গুলিবর্ষণ করা হয়। সেই ঘটনায়ও কেউ আহত হয়নি।

এক বিবৃতিতে ইউনিফিল বলেছে, শান্তিরক্ষীদের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়মিত হামলার অবিলম্বে বন্ধ হওয়া উচিত। শান্তিরক্ষীদের বিরুদ্ধে যে কোনও আক্রমণ আন্তর্জাতিক আইন এবং রেজোল্যুশন ১৭০১ এর স্পষ্ট লঙ্ঘন।

প্রসঙ্গত, ইউনিফিলে বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজারের বেশি শান্তিরক্ষী রয়েছেন। ইসরায়েল ১৯৭৮ সালে আক্রমণের পর লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করেছে কিনা তা তদারকি করতে ইউনিফিল গঠন করা হয়। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ২০০৬ সালের যুদ্ধের পর জাতিসংঘ তাদের মিশন সম্প্রসারিত করে এবং সীমান্ত বরাবর তৈরি করা ‘বাফার জোনে’ টহলদারি করতে শান্তিরক্ষীদের অনুমতি দেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর