মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আড়াইহাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১২:১৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

বুধবার (২০ নভেম্বর) ভোরে গোপালদী বাজারে সিএনজি পট্টিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনের খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সর ২ ইউনিট ও আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সর ২ ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ সময়ে আগুনে সাইদুল টেক্সটাইল, জলিল টেক্সটাইল, আলমগীর টেক্সটাইলের আংশিক, ২ টি ওয়ার্কশপ কারখানা যার মালিক রিপন ও ফজলু, সুনিলের আলমারি তৈরির কারখানা, মোটর তৈরির কারখানা পুড়ে গেছে। সে সঙ্গে ৫ জন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

গোপালদী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হাসান মাদবর বলেন, আগুনের ক্ষয়ক্ষতির তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে ব্যবসায়ীদের দাবি আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাধবদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. হাদিউল বলেন, বিকট শব্দের মধ্য দিয়ে আগুনের সূত্রপাত ঘটে। এটা গ্যাস না বিদ্যুতের শর্টসার্কিট থেকে সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুন লাগার খবর পাওয়ার সাথে আমাদের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন ও গোপালদী পৌরসভা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বিথী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর