মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

কবিতা

আকাশ

নিপুণ কৃষ্ণ রায়

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১১:৫৯

আকাশ আমায় হঠাৎ বলে,
"ওরে হতভাগা,
কার কথা তুই এত ভাবিস?
কার তরে রাতজাগা?"

আমি বলি মুচকি হেসে,
"নয়তো কাউকে ভালোবেসে,
নিজের কথাই ভাবতে গিয়ে-
ঘুম গুলো যে যায় হারিয়ে।

প্রতিটা দিন যাচ্ছে চলে,
অতীতের অন্তরালে।
আমি চলছি হয়ে ব্যর্থ,
করছি কেবলই অনর্থ।"

"কি হবে আমার বলো আকাশ?
ঐ দেখো শো শো করে হাসছে বাতাস।"
"যা কিছু হবার দেখা সব; না পেয়ে ভয়,
শত চেষ্টায় যে কেউই পারে অসাধ্যকে করতে জয়।"

বললো আকাশ
করে হাহুতাশ,
"হতভাগা, বসে না থেকে করে দে শুরু,
থেমে থাকবিনা যে যাই বলুক আমিই তো গুরু,
মনের প্রসার কর সীমাহীন,
নিজেকে কর সকল বাধাহীন।
জয় কর সকল কিছু সবাইকে হারিয়ে,
এগিয়ে যা জীবনের যুদ্ধে সকল বাধা পেরিয়ে!"


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর