মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

কিশোরগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবুল কাশেম, কিশোরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২৪, ১৬:২৩

দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন ভবন পরিদর্শন, ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং গাছের চারা রোপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর লে:কর্ণেল রিয়াজুল করিম।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর লে:কর্ণেল রিয়াজুল করিম গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিত হন এবং জেলায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকদের পদচারণায় কিশোরগঞ্জ প্রেসক্লাবকে সবসময় প্রাণোচঞ্চল দেখতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় কিশোরগঞ্জকে সন্ত্রাস ও অপরাধমুক্ত এবং জণগণের জানমালের সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী বদ্ধপরিকর।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদগণ সেনাবাহিনীর এই কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পেশাগত দায়িত্ব পালনে তাদের আন্তরিক সহযোগিতাও প্রত্যাশা করেন।

পরে তিনি দীর্ঘদিনের অচলাবস্থা প্রেসক্লাব ভবন সহ সবকিছুর খোঁজ-খবর নেন ও সহযোগিতার মধ্য দিয়ে সকল সমস্যা নিরসনের আশ্বাস প্রদান করেন।

এ সময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি এ কে নাসিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, সহ- সভাপতি (সহযোগী) অ্যাডভোকেট আহসানুল মোজাক্কির, সহ-সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ মো: শফিকুল ইসলাম ফকির মতি, কার্যকরী কমিটির সদস্য সৈয়দ আল আকিল মোকাররম, অ্যাডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলাল, সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী , কাউছার আহমেদ টিটু, সহযোগী সদস্য অ্যাডভোকেট নুরুজ্জামানসহ অন্যন্য সদস্যগণসহ জেলার বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর