মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সিলেটে মাস্ক পরে মিছিলকারী ছাত্রলীগের দুই নেতা আটক

শাহান আহমেদ চৌধুরী, সিলেট

প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২৪, ১৬:০৯

সিলেট মহানগরে মুখে মাস্ক লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করার কয়েক ঘন্টার মধ্যেই র‍্যাব-৯ হাতে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা। সোমবার (১৮ নভেম্বর) মধ্যরতে মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল হাসান নিরব ও সাংগঠনিক সম্পাদক দেবনাথ।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান সোহেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ নভেম্বর সকালে সিলেট শহরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রধান আহব্বায়ক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব ও তার একজন সহযোগীকে ১৮ নভেম্বর রাত ১১ টা ৪০ মিনিটের সময় এসএমপি সিলেট কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক মামলা রয়েছে। আসামীদেরকে এসএমপি সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে মহানগরের পূর্ব দরগাহ গেট এলাকায় মুখে মাস্ক লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন একদল যুবক।মিছিলের ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। মিছিলে থাকা যুবকেরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পূর্ব দরগাহ গেট এলাকা থেকে শুরু করে ৪-৫ মিনিটের মধ্যেই চৌহাট্টা মোড়ে গিয়ে শেষ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর