মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

সাকিবের খেলা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৪, ১৭:০৭

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিরাপত্তার করণে দেশে ফেরা হয়নি তার। যার কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও নিজেকে সরিয়ে রেখেছিলেন সাকিব। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে সামনে রেখে আবারও আলোচনায় এই বিশ্বসেরা অলরাউন্ডার।


আগামী ২২ নভেম্বর থেকে তিন ফরম্যাটের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ইতিমধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। তাই এই সিরিজেও সাকিবের দলে থাকা নিয়ে শঙ্কা রয়েছে। এমন আলোচনা-গুঞ্জন কয়েক দিন ধরেই চলছে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের দলে ডাকার ব্যাপারে পূর্ণ ক্ষমতার অধিকারী হলেও সাকিব ইস্যুতে সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা রয়েছে। তাই সাকিবকে নিয়ে আবারও কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
শনিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব ইস্যুতে আসিফ বলেন, দেখেন ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি। আমি আমার পরামর্শ দিয়েছি, সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল।


‘আমি অবশ্যই একটা পরামর্শ দিয়েছি ক্রিকেট বোর্ডকে, সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন। সামনের দিকে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে। সে ক্ষেত্রে আমার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে ওই সময়ের পরিপ্রেক্ষিতে সেটা আমি দেব।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর