মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

অনিবার্য কারণে স্থগিত কুবির চলমান ফুটবল টুর্নামেন্ট

কুবি প্রতিনিধি

প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৪, ১২:৫৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান 'শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট–২০২৪' অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরুল আলমের সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (১৬ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সময়ের জন্য স্থগিত করা হলো 'শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট–২০২৪'।

এ বিষয়ে মনিরুল আলম বলেন, 'অনিবার্য কিছু কারণেই আমাদের খেলাটি স্থগিত করতে হয়েছে। এটা আসলে দুঃখজনক যে একটা চলমান খেলা অনাকাঙ্ক্ষিত কিছু কারণে স্থগিত করতে হচ্ছে। তবে আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব খেলা শুরু করার।'

এ বিষয়ে ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, 'চলমান অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার জন্য টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটা কতদিন স্থগিত থাকবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। প্রক্টরিয়াল বডি এবং প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখবে তারপর আমাদের জানালে আমরা খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিব।তবে চেষ্টা থাকবে এটা যেন দীর্ঘ না হয়।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর