মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

কবে থেকে সংস্কার শুরু, জানালেন রিজওয়ানা হাসান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১১ নভেম্বর ২০২৪, ১৩:২১

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দিলে ডিসেম্বর থেকেই সংস্কার শুরু হবে।

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করলে সংস্কার অপরিহার্য। এরপর নির্বাচন। জুলাই বিপ্লবের প্রেক্ষিত সংস্কার, বৈষম্য ও ফ্যাসিজম দূর করা ছাড়া নির্বাচন নয়, এ বিষয়ে সবার একমত হওয়া প্রয়োজন।

এ সময় উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ানো প্রসঙ্গেও কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে কয়েকজনকে। তারা সরকারে নতুন মাত্রা যোগ করবে, সংকট নিরসন আরও সহজ হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে মানুষের প্রত্যাশা রয়েছে। এসব বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে বলেই উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর