মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

কবিতা

মৌনতার চাদর

নাজমুন নাহার লাভলী

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৪, ১৫:৫৩

আমার জন্য গড়েছো কি
কোনও স্বপ্নের তাজমহল
নিদ্রাহীন একটি রাত
যন্ত্রণায় কাটিয়েছো কি ?

তোমায় ভেবে ভেবে
কাটে নিশুতি রাত
থেকে থেকে আসে ভেসে
ঝিঁ ঝিঁ পোকার আর্তনাদ !
বিষণ্ণ মেঘ উড়ে যায় দূরে
হৃদয়ের গভীর ছুঁয়ে
তোমার আকাশে বর্ষণ আজ
আমার ব্যথার সাগরে ।

একটি না ফোটা গোলাপ
ছুঁয়েছো কি অধরে
তৃষ্ণার্ত এই আমি
অব্যক্ত যন্ত্রণায় মরছি পুড়ে ।

মোমের মতো আলো দিয়ে
আজ শুধুই নিঃশেষ
কোজাগরী রাত চলে যায়
সাথে নিয়ে সকল দীর্ঘশ্বাস!
বেলা বোস আজও অপেক্ষায়
শুধু একটি ফোনের আশায়
বলবে তুমি চাকরিটা হয়ে গেছে
স্বপ্ন সাজার হয়েছে সময় ।

মৌনতার চাদরে বোনা
নানান রঙের স্বপ্ন আমার
আগুনে পুড়ে হই সোনা
শুধু অপেক্ষা ভালোবাসার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর