মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

অ্যারিজোনায়ও জিতলেন, ট্রাম্পের ইলেকটোরাল ভোট এখন ৩১২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৪, ১৩:২৫

অ্যারিজোনা অঙ্গরাজ্যেও জয় ছিনিয়ে নিলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর ফলে সাতটি স্যুইং স্টেট তথা দোদুল্যমান অঙ্গরাজ্যেরই জয় পেলেন তিনি।

অ্যারিজোনার ১১টি ইলেকটোরাল কলেজের ভোটসহ ট্রাম্পের মোট ইলেকটোরাল ভোট এখন ৩১২। ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের প্রাপ্ত মোট ইলেকটোরাল কলেজ ভোট ২২৬। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জয়ী হতে দারকার ছিল ২৭০ ভোটের।

২০১৬ সালে অ্যারিজোনায় ট্রাম্প জিতলেও, ২০২০ সালে এ রাজ্য জিতেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এবারের নির্বাচনে তার হারানো রাজ্য উদ্ধার করলেন ট্রাম্প।

অ্যারিজোনায় মাত্র ১০ হাজার ভোটে বাইডেনকে হারিয়েছেন ট্রাম্প। 

এর আগে ট্রাম্প সাতটি দোদুল্যমান রাজ্যের মধ্যে ছয়টিতে অর্থাৎ জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিনে জয় পান।

২০২০ সালে বাইডেন কাছে ছয়টি স্যুইং স্টেটে হেরেছিলেন ট্রাম্প। জিতেছিলেন শুধু নর্থ ক্যারোলাইনাই। সেবার বাইডেন মধ্যে ৩০৬টি বাইডেন ইলেকটোরাল ভোট পেয়েছিলেন। আর ট্রাম্প পেয়েছিলেন ২৩২টি।

ট্রাম্প এখন পর্যন্ত সাত কোটি ৬৮ লাখ ভোট বা মোট ভোটের ৫০ দশমিক ৪ শতাংশ পেয়েছেন। আর কমলা হ্যারিসে পেয়েছেন সাত কোটি সাড়ে নয় লাখ ভোট। প্রদত্ত ভোটের ৪৭ দশমিক ৯ শতাংশ পেয়েছেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর