মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

দেড় হাজার টাকা না পেয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৪, ১৮:১৩

সাভারে দেড় হাজার টাকা না পেয়ে মোক্তার হোসেন (৩২) নামের এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক রিকশাচালক বন্ধুর বিরুদ্ধে।

শনিবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল আলম।

এর আগে আজ ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মোক্তার হোসেন। এ ঘটনায় পলাতক রয়েছেন রিকশাচালক রনি (২৬)।

নিহত মোক্তার হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার আজিজ সরকারের ছেলে। তিনি আমিনবাজার এলাকার বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় ভাড়া থেকে রাজধানী পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন। তবে হত্যাকারী পলাতক রনির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মোক্তার হোসেন ও রনি বন্ধু ছিলেন বলে জানা গেছে। রনি একই এলাকায় থেকে রিকশা চালিয়ে জীবনযাপন করতেন।

পুলিশ জানায়, শুক্রবার (৮ নভেম্বর) দুই বন্ধু মোক্তার হোসেন ও রনির টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। রনি ও মোক্তার হোসেনের সাথে টাকার লেনদেন ছিল। শুক্রবার দুপুর ১২টার দিকে রনিকে দেড় হাজার পাওনা টাকা দেওয়ার কথা ছিল মোক্তারের। কিন্তু দুপুরে না দিয়ে রাত ৯টায় মোক্তার তার বাসের চালককে নিয়ে রনিকে দেড় হাজার টাকা দিতে আমিনবাজার বড়দেশী এলাকায় যায়। এ সময় রনি সেই টাকা না নিয়ে আরও চার হাজার টাকা দাবি করেন। পরে কথা কাটাকাটির একপর্যায়ে মোক্তারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রনি। এ সময় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার দিকে মারা যায় মোক্তার।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফয়সাল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর