মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ভারতে শুটিংয়ে আহত শাকিব খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৪, ১৭:৪৯

ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং করার সময় আহত হয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। শুটিং ফ্লোরের একটি দরজার সঙ্গে তার চোখের ঠিক ওপরে আঘাত লাগে বলে জানা গেছে।

পরিচালক মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে। এরপর শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন।

মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে চলছে ‘বরবাদ’ সিনেমার শুটিং। সিনেমার পরিচালক বলেন, একটি দৃশ্য ছিল এমন- দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব খান। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিবের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে দেওয়া হয়। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। প্রয়োজনীয় সব ওষুধ দিয়েছেন।

‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গেল ২২ অক্টোবর মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। সেখানকার একটি স্টুডিওতে ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন। প্রথম লটে পর্যন্ত শুটিং চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

‘বরবাদ’-এ শাকিবের বিপরীতে রয়েছে ইধিকা পাল। অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের সিনেমাটি আগামী বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এদিকে ১৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘দরদ’। একসঙ্গে ২০টি দেশে সিনেমাটি মুক্তি পাবে। অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর