মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন বাইক আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৭ নভেম্বর ২০২৪, ১০:৪৩

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্প‌তিবার (৭ নভেম্বর) ভোরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বি‌সিক শিল্পনগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরার তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও তালার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

‌বি‌সিক শিল্প নগরী এলাকার অ্যাডভো‌কেট আব্দুর রহমান কলেজের মোয়াজ্জিন জানান, তিনি ফজরের আযান দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাইরে বিকট শব্দ হয়। আযান শেষে তিনি কলেজের দুই সিকিউরিটি গার্ডকে নিয়ে বাইরে এসে দেখেন দুর্ঘটনাকব‌লিত তিনজন লোক পড়ে আছে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, ঘটনাস্থ‌লে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে ট্রাকের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

তিনজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপা‌তাল মর্গে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর