মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

কবিতা

বৃষ্টি ভেজা রাতে

এসকে এম হেলাল উদ্দিন

প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৪, ১৯:৫২

আজ বৃষ্টি ভেজা রাতে
খুব করে মনে পড়ছে তোমাকে,
বইছে শীতল বাতাস,গাছের পাতাগুলো যেন হেলে-দুলে নাচছে
ঝমঝম বৃষ্টি ঝরতে তো ঝরছে..
ইচ্ছে করছে বৃষ্টি ছুঁয়ে দিতে দু'হাতে।

আমি বারান্দায় দাঁড়িয়ে ঝমঝম বৃষ্টির ধারা
আর গাছের পাতাগুলোর দুলনি নাচ দেখছি,
যদি তুমিও থাকতে, খুব ভালো হতো

বারান্দায় বসে ছোলা মুড়ি আর চা খেতে খেতে
জমিয়ে আড্ডা দিতাম দু'জনে।
তুমি নেই ; আজ তাই ভাঁটা পড়েছে সেই আনন্দের।

আচ্ছা.… তুমিও কী বারান্দায় দাঁড়িয়ে
ঝমঝম বৃষ্টির ধারা আর পাতাদের দুলনি নাচ দেখছো?
তুমিও কী শীতল বাতাসের পরশ নিচ্ছো গায়?
তোমারও কী মন চাইছে একটু বৃষ্টি ছুঁয়ে দিতে?

তুমি কী পরম ভালো লাগা অনুভব করছো, নাকি
তোমার মনেও শূন্যতা অনুভূত আমার?
আজ এ রাতে তোমায় নিয়ে লিখতে ইচ্ছে করছে খুব..
যেন মুহূর্তটা তুমিময় হয়ে গেছে।

বৃষ্টির ধারার মতই দু'চোখে বৃষ্টি ঝরিয়ে কাছে থেকেও দূরের তুমি,
যেন প্রতি ফোঁটা বৃষ্টি দীর্ঘশ্বাস আমার।
লিখতে ইচ্ছে করছে বিরহ বিষাদের কবিতা
ইচ্ছে করছে, গলা ছেড়ে গাইতে বিরহী কোন গান।

জানি ভাবনায় আমাকে শিরোনামে রেখে কোন কিছু নেই তোমার,
না কোন মধুময় স্মৃতি কিংবা বিষাদের কোন গান।
আজ বৃষ্টি ভেজা রাতে,কাঁথা মুড়িয়ে যদি দু'জনাই..
হারিয়ে যেতাম সুখের কোন রাজ্যে,
বৃষ্টি তবে,অনুরোধে ঝরে যেতে প্রভাত অবধি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর