মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

বাংলাদেশের হয়ে খেলার আগে বাংলা শিখছেন হামজা

খেলা ডেস্ক

প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৪, ১৭:১৯

বাংলাদেশের হয়ে হামজা চৌধুরির খেলা এখন সময়ের ব্যাপার মাত্র। লাল-সবুজের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছেন লেস্টার সিটির এই তারকা মিডফিল্ডার নিজেও।

আনুষ্ঠানিকভাবে এই জার্সি গায়ে জড়ানোর আগে বাংলা ভাষাও শিখছেন তিনি।

দেশের একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত এই ইংলিশ ফুটবলার। সেই সঙ্গে বাংলাদেশের হয়ে খেলা নিয়ে নিজের পরিকল্পনার কোথাও জানিয়েছেন তিনি। এক প্রশ্নের জবাবে হামজা বলেন, 'আগে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ হোক, এরপর আমাকে কী করতে হবে তা নিয়ে ভাববো। এখন আমি তাদের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছি। '

বাংলাদেশের জার্সিতে খেলার অভিষেকের অপেক্ষা নিয়ে তিনি বলেন, 'আমি বাংলাদেশের হয়ে খেলি, তা দেশটির মানুষ চান। তারা আমাকে ভালোবাসেন, আমিও বাংলাদেশকে ভালোবাসি। যে কারণে আমি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমার মা-বাবাও এটাই চান। আমি বাংলাদেশের হয়ে খেললে তারা খুশি হবেন। '

এমনিতেই সিলেটি ভাষা মোটামুটি পারেন হামজা। বাংলাদেশের হয়ে খেলার আগে এবার প্রমিত বাংলা ভাষা রপ্ত করছেন হামজা। এ নিয়ে তিনি বলেন, 'বাংলা ভাষা একটু একটু পারি। বাবা আমাকে শিখিয়েছেন। এছাড়া গুগলের সহায়তা নিচ্ছি। এভাবে বাংলা ভাষা শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। '

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা একাধিকবার বাংলাদেশের জার্সিতে খেলার ইচ্ছা পোষণ করেছেন। সেই সূত্র ধরেই বাফুফের সঙ্গে আলোচনার শুরু এবং পরে তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু হয়। গত জুলাইয়ে তার পাসপোর্টের কাজও শেষ হয়। এখন তিনি লেস্টার সিটির হয়ে খেলছেন। ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে। এর আগে ধারে খেলেছিলেন ওয়াটফোর্ডে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর