মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ইসলামী মহাসম্মেলন

সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৪, ১০:৫১

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ (৫ নভেম্বর) মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলন ঘিরে ভোর থেকেই আলেম-ওলামা ও সাধারণ জনগণ এ সম্মেলনস্থলে আসতে শুরু করেছেন। সম্মেলনটি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে, যেখানে দাওয়াত ও তাবলিগ, কওমি মাদরাসা এবং দীনের হেফাজতের বিষয় নিয়ে আলোচনা হবে।

এর আগে কওমি মাদরাসাভিত্তিক আলেমরা একাধিক সংবাদ সম্মেলন করে সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও সাধারণ জনগণকে সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এদিকে ২০১৯ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথম পর্বে মাওলানা সাদের অনুসারীরা অংশ নেন, এবং দ্বিতীয় পর্বে অন্য পক্ষের লোকজন অংশগ্রহণ করেন। তবে এবার মাওলানা সাদের অনুসারীরা দাবি করছেন, তারা প্রথম পর্বে ইজতেমা করতে চান। এই দাবি নিয়ে কওমি মাদরাসাভিত্তিক আলেমরা বিরোধিতা জানান এবং তাদের পক্ষ থেকে ইসলামি মহাসম্মেলনের আয়োজন করা হয়।

গতকাল সোমবার এই বিষয়ে আলোচনা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উভয় পক্ষকে ডাকা হলেও শুধু মাওলানা সাদের অনুসারীরা উপস্থিত হন। সভা শেষে দুই পর্বের ইজতেমা নির্ধারণ হলেও, কোন পক্ষ কোন পর্বে অংশ নেবে, তা পরে জানানো হবে বলে সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর