মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

গোমস্তাপুরে আসামি ছিনতাই: ওসিসহ পুলিশের ৭ সদস্য ক্লোজড

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৪, ১৩:১২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসিসহ সাত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। জেলা পুলিশ সুপার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সাত পুলিশ সদস্য হলেন- গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, তিন উপ-পরিদর্শক (এসআই) তারিফ, দেলোয়ার ও আবুল কালাম আজাদ এবং চার কনস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।

পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি সন্তোষপুর বাজারে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু রহমানকে গ্রেপ্তার করতে যান পুলিশের আট সদস্য। এসময় আওয়ামী লীগ নেতার কর্মী-সমর্থকরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যান। এতে চার পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় যথেষ্ট প্রস্তুতি ও অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সাত পুলিশ সদস্যের ব্যাপারে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নতুন ওসি হিসেবে গোমস্তাপুর থানায় পদায়ন করা হয়েছে সদর সার্কেল অফিসের কর্মকর্তা খাইরুল বাশারকে।

আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় যৌথবাহিনী পরে ১৩ জনকে গ্রেপ্তার করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর