মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা, আহত ৩০

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৪, ১১:৪১

ইসরায়েলের উত্তর-পূর্বের দুই শহরে হিজবুল্লাহর রকেট হামলায় ৩০ ইসরায়েলি নাগরিক আহত হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিবের উত্তর-পূর্বে ইসরায়েলি শহর হাশারনে হিজবুল্লাহর রকেট হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছে।

এর আগে মধ্য ইসরায়েলে বেশ কয়েকটি রকেট হামলার খবর পাওয়া যায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় লেবানন থেকে তিনটি রকেট ছোড়ার পর তেল আবিবের উত্তরে রকেট সতর্কতা সাইরেন বাজানো হয়।

তাছাড়া মধ্য ইসরায়েলের তেল আবিবের উত্তর-পূর্বে আরেক শহর তিরায় একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইজবুল্লাহর ছোড়া রকেটের আঘাতে অন্তত ১১ জন আহত হয়েছে।

এদিকে ইসরায়েলি সেনা রেডিও জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের কমান্ডার মেজর জেনারেল ওরি গর্ডিন লেবাননে আহত হয়েছেন।

সেনা রেডিওর খবরে জানানো হয়, টহল দেওয়ার সময় গাড়ি উল্টে তিনি আহত হয়েছেন, তবে গাড়িটি কীভাবে উল্টে গেল তা বলা হয়নি। কমান্ডারকে তার আঘাতের জন্য হাসপাতালে চিকিত্সা করা হয়েছিল পরে ছেড়ে দেওয়া হয়।

ইসরায়েলি মিডিয়া রিপোর্ট বলছে অক্টোবর মাসে দক্ষিণ লেবাননে এবং ইসরায়েলের উত্তর সীমান্তে লড়াইয়ে ৩৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে যেখানে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের স্থল অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলছে।

ইসরায়েলি মিডিয়া বলেছে, দক্ষিণ লেবাননের রুক্ষ ভূখণ্ড এবং হিজবুল্লাহর আক্রমণের হুমকির কারণে রাতে ভ্রমণ করে ইসরায়েলি সেনারা যার ফলে ইসরায়েলি বাহিনীর মধ্যে ‘অসংখ্য অপারেশনাল সড়ক দুর্ঘটনা’ ঘটেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর