মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সাফজয়ী নারীদের শুভেচ্ছা জানালেন মাশরাফি-তামিম

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২৪, ১২:০১

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় সাফ জয় করে দেশের মানুষকে আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছে নারী ফুটবল দল। সাবিনা-তহুরারা সাফ জয়ের পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন।

এবার তাদের অভিনন্দন জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল এবং মাশরাফি বিন মর্তুজা।

২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো সাফের শিরোপা ঘরে তুলেছিল। আবারও সেই একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে সাবিনা খাতুনের দল সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতলো। দশরথ স্টেডিয়ামে ফাইনালে তারা নেপালকে ২-১ গোলে হারিয়েছে।

তাদের অভিনন্দন জানিয়ে মাশরাফি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আগেরবার ছিল স্বপ্ন পূরণের অনির্বচনীয় আনন্দ, এবার প্রত্যাশা পূরণের উচ্ছ্বাস। ওরা অদম্য, ওরা অপ্রতিরোধ্য, ওরা বাংলাদেশের মুখ...অভিনন্দন বাংলার মেয়েদের। ’

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘বাংলাদেশের ফুটবলে ও বাংলাদেশের ক্রীড়া জগতের জন্য অসাধারণ একটি মুহুর্ত। মেয়েদেরকে অনেক অভিনন্দন। ’

এর আগে বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও। বুধবার (৩০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি। বিবৃতিতে ড. ইউনূস বলেন, ‘ এটি আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন ‘

তিনি বলেন, ‘আমি তোমাদেরকে নিয়ে গর্বিত। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেসব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর