মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

খুলনায় হাসপাতালে ৯১ ডেঙ্গুরোগী ভর্তি

খুলনা প্রতিনিধি

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৩, ১৩:১০

খুলনায় হাসপাতালে ৯১ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৭৫ জন ও খুলনা জেনারেল (সদর) হাসপাতালে ১৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

শনিবার (৫ আগস্ট) সকালে খুমেক হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার জানান, চলতি বছরে খুমেকে সর্বমোট ৪২৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ জন। বর্তমানে হাসপাতালে ৭৫ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

অপরদিকে খুলনা সিভিল সার্জনের দপ্তরের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, খুলনা জেনারেল হাসপাতালে ১৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন ডেঙ্গুরোগী। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন। চলতি বছরে সর্বমোট ৮৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর