মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধে মাইকিং, কঠোর অবস্থানে কর্তৃপক্ষ

রবিউল আলম, ইবি প্রতিনিধি

প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৪, ১৬:০৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু আগামী ২রা নভেম্বর। এরই প্রেক্ষিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার আগেই ক্যাম্পাসে সচেতনমূলক র‌্যাগিংবিরোধী প্রচারণা চালিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকেই ক্যাম্পাস প্রাঙ্গণে মাইকিং করে র‍্যাগিং নিষিদ্ধের ঘোষণা দেয়া-সহ শিক্ষার্থীদের সতর্ক করা হয়।

মাইকিং প্রচারণায় জানানো হয়, এখন থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে সকল প্রকার র‍্যাগিং নিষিদ্ধ করা হলো। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসমুখী পদচারণার আগেই প্রস্তুতিমূলক মাইকিং প্রচারণাকে সাদুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সচেতন মহল। যদিও পূর্ব থেকেই র‍্যাগিং বিষয়ে ‘জিরো টলারেন্স’ অবস্থানে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, মাইকিং ঘোষণাই আমাদের ভাষ্য। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলব- তারা যেন নির্বিঘ্নে স্বাধীনভাবে ক্যাম্পাসে ঘুরে। ভয় ভীতি যেন না পায়। কোনো ধরনের র‍্যাগিং-এর শিকার হলে সাথে সাথেই ব্যবস্থা নিব এবং বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর