মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বাকৃবির ভেটেরিনারি অনুষদের নতুন ডিন হলেন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৪, ১৩:০৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের কনফারেন্স রুমে ডিনের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা শাখার পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, স্মার্ট এগ্রিকালচার বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান। এছাড়া ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মো. বাহানুর রহমান ১৯৭৯ সালে পাবনার মিয়াপুর হাজি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮১ সালে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ থেকে স্নাতক এবং ১৯৯১ সালে একই বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক বাহানুর ২০০২ সালে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং চাং গুং ইউনিভার্সিটি (সিজিইউ) এবং ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট থেকে পোস্টডক করেন।

অধ্যাপক ড. বাহানুর ১৯৯১ সালে বাকৃবির ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯৩ সালে সহকারি অধ্যাপক, ২০০০ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৫ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

তিনি জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ১৭৮ টিরও বেশি বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে। তিনি বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথের আজীবন সদস্য।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর