মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

যে কারণে ব্যালন ডি’অর জিততে পারেননি ভিনিসিয়ুস

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৪, ১৬:১৩

২০২৪ ব্যালন ডি’অর রদ্রির হাতে উঠলেও আলোচনার মূল কেন্দ্রে ভিনিসিয়ুস জুনিয়র। পুরস্কার বিতরণীর কয়েক ঘণ্টা আগে পর্যন্ত সবাই জানতো, এই ব্রাজিলিয়ান সুপারস্টারের হাতে উঠতে যাচ্ছে ব্যালন ডি’অর। কিন্তু অনুষ্ঠান শুরু কিছুক্ষণ আগে জানা যায় ব্যালেন ডি’অর পাচ্ছেন না তিনি।

যে কারণে প্যারিসের থিয়েটার ডু শাঁটুতে পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে অংশ নেননি ভিনি। তার মতো একই কাজ করেছেন রিয়াল মাদ্রিদের বাকি সদস্যরাও। মূলত, দলের সেরা খেলোয়াড়ের ব্যালন ডি’অর না পাওয়ার বিষয়টি জানতে পেরে অনুষ্ঠানই বয়কট করেছেন তারা।

ভিনির পুরস্কার না জেতার পেছনে অনেকে রাজনীতির স্পর্শ আছে বলে মনে করছেন অনেক ফুটবলারই। যা মনে প্রাণে বিশ্বাস করেন ভিনিসিয়ুসও। এই তথ্য উঠেছে স্প্যানিশ গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে।

ব্যালন ডি’অর না পাওয়ায় অনেকটা আক্ষেপে পুড়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে করা এক পোস্টে ভিনি লিখেছেন, এটা (ব্যালন ডি’অর) পেতে হলে আমাকে ১০ গুণ ভালো করতে হবে। এটা আমাকে দিতে তারা প্রস্তুত নয়।

ইঙ্গিতবহ পোস্ট করলেও সেটা কিছুতেই বোঝা যাচ্ছিলো না। রয়টার্সের পক্ষ থেকে এর মানে জানতে চাওয়া হলে তার ম্যানেজমেন্ট স্টাফদের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত বর্ণবাদের বিরুদ্ধে ভিনির লড়াইকেই এই বক্তব্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি তারা এটাও বিশ্বাস করেন, বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার বলেই পুরস্কার জেতা হয়নি ভিনির।

যেখানে আরও বলা হয়েছে, ‘সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা কোনও খেলোয়াড়কে ফুটবল বিশ্ব মেনে নিতে এখনও প্রস্তুত নয়।’ ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা স্পেনে বেশ কয়েকবারই বর্ণবাদের শিকার হয়েছেন। যার মধ্যে কমপক্ষে দুটি মামলায় অপরাধ প্রমাণিত হয়েছে।

ভিনি ব্যালন ডি’অর না জিতলেও বর্ষসেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতায় বর্ষসেরা কোচ হয়েছেন কার্লো আনচেলত্তিও।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে একটিসহ আসরে ৬ গোল করেন ভিনিসিয়ুস। নির্বাচিত হন আসরের সেরা খেলোয়াড়।

এ ছাড়াও ২০২৩-২৪ মৌসুমে লা লিগায় ১৫ গোল করেন তিনি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন ভিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর