মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

৪ দিন পর ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর 

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৩, ১৮:০০

টানা ৪ দিন পর ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে দেশের ২১ জেলার সঙ্গে আবারও যুক্ত হলো ভোলা।

শুক্রবার (০৪ আগস্ট) বিকেলে ইলিশা ফেরি ঘাটের দুইটির মধ্যে একটি ঘাট সচল করে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ। এরপর সেটি দিয়ে ফেরিতে যানবাহন লোড-আনলোড চলে। পরে লক্ষীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি।

এর আগে বিআইডব্লিউটিএর দুইটি টাগবেট এনে ঘাট সংস্কার কাজ শুরু করা হয়। পরে লো ওয়াটার ঘাট সচল করা হয় কিন্তু এখনও হাই ওয়াটার ঘাটের সংস্কার কাজ চলছে।

ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিটিসির ব্যবস্থাপনা পরিচালক পারভেজ খান। তিনি বলেন, বিকেল ৪টার দিকে কদম নামের একটি ফেরি ভোলা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

গত ১ আগস্ট সকালের দিকে নিম্নচাপের প্রভাবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ভোলার ইলিশা ফেরিঘাটের দুই পল্টুন ছিড়ে যায়। এরপর থেকে বন্ধ করে দেওয়া হয় ফেরি সার্ভিস।
এদিকে ঘাটে এখনও পারাপারের অপেক্ষায় আছে শতাধিক যানবাহন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর