মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আর নয় ব্যাংকে, ঘরে বসে জমা দেওয়া যাবে আয়কর: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২৪, ১১:২৬

ব্যাংক অথবা আয়কর অফিসে গিয়ে আয়কর জমা দেওয়ার পরিবর্তে ঘরে বসে আয়কর জমা দেওয়ার ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ভিডিও বার্তায় তিনি বলেন, আপনাদের দেয়া কর দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই এই আয়কর কোনো ঝামেলাবিহীনভাবে দেওয়ার জন্য আমরা ঘরে বসে আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি।

এক্ষেত্রে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর শহরের সকল কর্মকর্তা ও কর্মচারী, সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর ও বেশকিছু বহুজাতিক কোম্পানিকে অনলাইনে আয়কর জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, দেশের অন্যান্য সকলকে অনলাইনে আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে।

কোন প্রতিষ্ঠান বা কোন ব্যক্তি কত বেশি আয়কর অনলাইনে জমা দিবে তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কারের ব্যবস্থা করা হবে। এজন্য জেলায় জেলায় প্রতিযোগিতা তৈরি করার আহ্বানও জানিয়েছেন তিনি। এছাড়া, অনলাইনে আয়কর জমা দিতে করদাতাদের সাহায্য করার জন্য তরুণ-তরুণীদের প্রতি আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর