মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

১৬ মিলিয়ন অনুসারীর সঙ্গে জন্মদিনের কেক কাটলেন পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২৪, ১৬:০৯

ঢাকাই সিনেমার গ্ল্যামার-কন্যা পরীমণির জন্মদিন মানেই বিলাসবহুল আয়োজন। যেকোনো একটি থিম নির্ধারণ করে সাজানো হয়, তার জন্মদিনের অনুষ্ঠান।

তবে এবার বিলাসবহুল আয়োজন রাখেননি। ঘরোয়াভাবেই কাটছে তার বিশেষ দিনটি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জন্মদিনের প্রথম প্রহরে খুব কাছের কয়েকজনকে নিয়ে কেক কাটেন পরীমণি। এই আনন্দ ভাগ করে নিতে রাত ১টার দিকে ১৬ মিলিয়ন অনুসারীর ফেসবুক পেজ থেকে লাইভে আসেন এই নায়িকা।

এসময় পরীমণি বলেন, নানু ভাই আমার জীবনের সবকিছু। প্রতি বছর তাকে নিয়েই কেক কাটতাম। তাকে হারানোর পর বড় আয়োজনে কেক কাটছি না। তাকে ছাড়া মন স্থির করতে পারি না। গতবারের মতো এবারো কেক কাটতে চাইনি। কিন্তু কিছু ভালোবাসার মানুষদের জন্য না চাইলেও কেক কাটতে হয়েছে। সীমিত পরিসরে কাছের মানুষদের নিয়ে কেক কেটেছি। বিগত দিনে সহকর্মীদের নিয়ে ঘটা করে কাটা হতো। তবে দুই বছর ধরে তা হচ্ছে না।

জন্মদিন উপলক্ষে পরীমণি চেয়েছিলেন যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে দূরে গিয়ে নিজের মতো করে একটি দিন কাটাবেন। তবে তা আর হয়নি। শারীরিকভাবে কিছুটা অসুস্থ তিনি। তা ছাড়া মুক্তি প্রতীক্ষিত ওয়েব সিরিজের প্রচারণা ঘিরেও রয়েছে ব্যস্ততা। সবকিছু মিলিয়ে এবারের জন্মদিনটা ঘরোয়াভাবেই কাটছে পরীমণির।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পরীণির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন পরীমণি।

শিগগিরই ভারতীয় বাংলা সিনেমায় অভিষেক হতে যাচ্ছে পরীমণির। ‘ফেলুবক্সী’ শিরোনামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এ ছাড়া পরীমণি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ আগামী মাসে মুক্তি পাবে। মুক্তির মিছিলে রয়েছে রেজা ঘটক পরিচালিত ‘ডোডোর গল্প’ নামের আরেক সিনেমা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর