মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

পরিবেশ উপদেষ্টা 

প্রাকৃতিক বনে আগ্রাসী গাছ লাগানো যাবে না

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২৪, ১৪:০৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যে বনে যে প্রজাতির গাছ, সে প্রজাতি দিয়েই বন বাড়াতে হবে। প্রাকৃতিক বনে আগ্রাসী ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ লাগানো যাবে না।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এ সময় রিজওয়ানা হাসান বলেন, বন বিভাগে কর্মচারী এবং বন্যপ্রাণী নিয়ে যারা কাজ করেন, তাদের কাজের গতি বাড়াতে হবে। যেকোনো সমস্যা হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, সেকেলে আইন ও মানসিকতা নিয়ে কাজ করলে হবে না। ১৯২৭ সালের বন আইন দিয়ে এসময়ের বাস্তবতা মোকাবিলা সম্ভব নয়। কোন কোন জায়গার বন কাটতে বন বিভাগের অনুমতি লাগবে, সে বিষয়ে আইন করছি। সামাজিক বনায়ন নীতিমালা ও পরিবর্তন আনতে কমিটি করা হয়েছে।

তিনি আরও বলেন, বনের পরিমাণ বাড়াতে হবে। যে বনে যে প্রজাতির গাছ, সে প্রজাতি দিয়েই বন বাড়াতে হবে। প্রাকৃতিক বনে আগ্রাসী ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ লাগানো যাবে না। প্রটেকশন ও কনজারভেশন কী জিনিস, সেটি আত্মস্থ করে কাজ করতে হবে।

এ ছাড়াও প্রায় ১ হাজার ৯০০ কিমি এলাকাজুড়ে নদীর সমীক্ষায় ১ হাজার ৩৫২টি ডলফিনের উপস্থিতি পাওয়া গেছে উল্লেখ করে এর পরিমাণ আরও বাড়ানোর তাগিদ দেন উপদেষ্টা। তিনি বলেন, মিঠাপানিতে ডলফিনের পরিমাণ বাড়াতে হবে, তাতেই বুঝা যাবে নদী দূষণমুক্ত। প্রত্যেক ডিসিকে বলা হয়েছে, তার এলাকার অন্তত একটি নদী দূষণমুক্ত ও দখলমুক্ত করতে কী করা যায়, তার কর্মপরিকল্পনা দিতে।

সরকার বনকর্মীদের ঝুঁকিভাতা দেয়ার চিন্তা করছে জানিয়ে তিনি বলেন, বনকর্মীদের ঝুঁকিভাতা দেয়ার ব্যাপারে সরকারের আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে, যাতে করে বনবিভাগের কাজের গতি বাড়ে। এতে কেউ বনায়ন ধ্বংসের চেষ্টা করলে বনকর্মীরা উদ্যোমী হয়ে প্রতিহত করবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর