মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান

আনিসুর রহমান, কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৪, ১৭:৩৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় যৌথ বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা বন বিভাগ।

বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে গাজীপুরের কালিয়য়াকৈর উপজেলার সফিপুর বুটমিল পাশা গেট এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকার পতনের পর গত ৫ আগস্ট থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় ভূমি দস্যুরা বনের জমিতে থাকা গাছ কেটে বন বিভাগের জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলে। স্থানীয় বন বিভাগের কর্মীরা একাধিকবার তাদের বাধা দিলেও তারা অবৈধ স্থাপনা গড়ে তোলা থেকে বিরত থাকেনি। বন বিভাগের লোকজন অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দিতে গেলে বন বিভাগের কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটেছে একাধিকবার।কয়েকজন বন বিভাগের কর্মী আহত অবস্থায় হাসপাতালেও ছিলেন দীর্ঘদিন। এসব হামলার ঘটনায় কালিয়াকৈর বন বিভাগের কর্মীরা থানায় একাধিক মামলাও করেছে।

বুধবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কালিয়াকৈর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদের সহযোগিতায় যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে ঢাকা বন বিভাগের চারটি রেঞ্জের ২৫ টি বিটের ৮০ জন বন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে উপজেলার সফিপুর বুটমিল পাশা গেট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত করেন । এ সময় বন বিভাগের কর্মীরা বনের জমিতে গড়ে উঠা কয়েক শত অবৈধ স্থাপনা ভেকু মেশিন দিয়ে ঘুড়িয়ে দেয়। উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।

কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ জানান বনের জমিতে যারা অবৈধভাবে বিভিন্ন স্থাপনা তৈরি করছে সে সব সকল তৈরিকৃত স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

কালিয়াকৈর বন বিভাগের সহকারী বন সংরক্ষণ রেজাউল আলম বলেন, ৫ আগস্ট এর পর স্থানীয় ভূমি দস্যুরা বনের জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলে। কালিয়াকৈরে দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তারা তাদের একাধিক বাধা দিলেও তারা বনের জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলার কাজ চালিয়ে যায় এমনকি বন বিভাগের কর্মীদের উপরও হামলা চালায় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে এ উচ্ছেদ কার্যক্রম চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর