মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

কবিতা

প্রত্যাশা

জান্নাতুল ফেরদৌস

প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৪, ১৫:৩২

কতো যতনে গড়িয়া মোরে
উপহার দিলাই যদি দুনিয়া!
দুনিয়াবি মোহ,দুনিয়ার জৌলুসে
হে প্রভু!কভু তোমারে যেন না যাই ভুলিয়া।

কত রহমত,কত নেয়ামত
সর্বত্র যেন তোমারই নিদর্শন!
দুনিয়ার মোহ লাগাম ধরি টানে
আমারে যে তোমায় দেখিতে দিতে চাহে না!

হে প্রভু!
আমারে কর তুমি মার্জনা!

প্রভু,কোন সাগরে ফেলিছো মোরে!
সর্বক্ষণ ঝড়-ঝঞ্ঝা?
দিশেহারা আমি যেন পালহীন তরী!
একূলে না ঠাঁই পায় তো ওকূলে ভীড়ে।

হে প্রভু!
আমারে দান কর তোমার করুণা।

দুনিয়ার কারাগারে
যদি ছায়া নাই বা দিলে মোরে।
আমি তবে পাপী,পথহারা পথিক,
তবুও প্রত্যাশা মোর সিরাতুল মুস্তাকিম।

হে প্রভু!
তুমি যে আর-রহীম।

তুমি রহমান,তুমি আস-সালাম
মোর কবরের হিসাব সহজ কর,
হাশরের ময়দানে যেন না হই লজ্জিত।
প্রভু!আমারে করো তুমি অনুগ্রহ।

প্রভু!তোমারে না দেখিয়া যদি
পরিপূর্ণ ঈমান আনিতে পারি,
আমি গুনাহগার,এ অধম তোমারই দাস।
দুনিয়া ও আখিরাতে,
তোমার ভালোবাসায় মোরে সিক্ত রাখিবে,
সে প্রত্যাশা নিশ্চিত রাখিতে পারি!


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর