মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

দুবাই যাচ্ছেন শাকিব খান, সঙ্গী পূর্ণিমা-শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৪, ১৫:৫৩

চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের সম্মানসূচক গোল্ডেন ভিসা পেয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এরপরই তাকে নিয়ে মরুর এই দেশে হচ্ছে নানা পরিকল্পনা।

তেমনই একটা উদ্যোগে দুবাই যাচ্ছেন শাকিব খান।

সম্প্রতি দুবাইয়ের এক জুয়েলারির কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন শাকিব খান। প্রতিষ্ঠানটিরই একটি শোরুম উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন এই চিত্রনায়ক।

জানা গেছে, এই সফরে তার সঙ্গী হচ্ছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ একঝাঁক তারকা। একই মঞ্চে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

আগামী ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির এই শাখা উদ্বোধন হবে। সেখানে যোগ দেবেন তারা। আয়োজকরা জানান, অনুষ্ঠানটি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রিয় তারকাদের দেখতে অন্তত ২০ হাজার দর্শক উপস্থিত থাকবেন।

এদিকে আগামীকাল থেকে মুম্বাইতে ‘বরবাদ’র শুটিং শুরু হবে। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে থেকেই ‘বরবাদ’র শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর