মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মঞ্চ মাতাতে ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৪, ১৫:৫৫

বিশ্বজুড়ে অগণিত ভক্ত রয়েছে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের। বাংলাদেশেও তার ভক্ত কম নেই। চলতি বছরের এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেন আতিফ। সেই রেশ কাটতে না কাটতেই আবারও মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন এই গায়ক।

আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন তিনি।

বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। সম্প্রতি তাদের অফিসিয়াল ফেসবুকে আতিফ আসলামের ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে কনসার্টের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, কনসার্টে আতিফসহ পাকিস্তানের আরও একজন শিল্পী অংশগ্রহণ কবরেন। এ ছাড়া বাংলাদেশের কয়েকজন সংগীতশিল্পীও অংশ নেবেন।

ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, ২৯ নভেম্বর বিকেল ৫টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দুপুর ১টায় দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে। শিগগিরিই শুরু হবে টিকিট বিক্রির কার্যক্রম।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর