মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

রাজধানীতে ২১ রাউন্ড গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৪, ১৩:৩৭

রাজধানীর শান্তিনগর চামেলীবাগ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন (দক্ষিণ) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও গুলিসহ ফয়সাল (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

এ সময় ৫০০টি ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১,৪৫,০০০ (এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা ও ২১ রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. ফয়সাল শান্তিনগর এলাকার চিহ্নিত মাদক কারবারি।

সোমবার (১৪ অক্টোবর) অধিদপ্তরের ঢাকা মেট্রোরেল (দক্ষিণ) কোতোয়ালি সার্কেলের পরিদর্শক মো. শাহজালাল ভূঁইয়ার নেতৃত্বে একটি টিম রোববার (১৩ অক্টোবর) এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মো. ফয়সাল জিজ্ঞাসাবাদে জানায় সুযোগ-সন্ধানী অপরাধী চক্র বিভিন্ন থানা থেকে অস্ত্র-গুলি লুট করে। এমন একটি অপরাধী চক্রের থেকে সে ম্যাগজিন ও গুলি ক্রয় করে। একটি অস্ত্র কেনার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। চিহ্নিত ইয়াবা কারবারি মো. ফয়সাল মূলত এলাকায় মাদক কারবারে প্রভাব বিস্তার ও প্রতিপক্ষের মনে ভীতি সঞ্চারের কৌশল হিসেবে অস্ত্র-গুলি সংগ্রহের চেষ্টা করছিল। সে শান্তিনগর ও রমনা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে এর আগেও ছয়টি মাদক মামলা রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর