মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বুফন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৩, ১৭:২০

জানলুইজি বুফন পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। জুভেন্টাস ও ইতালির সাবেক গোলকিপার গত দুই মৌসুম শৈশবের ক্লাব পার্মাতে খেলেছেন। সিরি ‘বি’ তে দুই মৌসুমে ৪৩ ম্যাচ খেলা বুফন ২০২২ সালের ফেব্রুয়ারিতে চুক্তি নবায়ন করেছিলেন।

চুক্তি অনুযায়ী আগামী মৌসুমেও পার্মার গোলবারে দেখা যেত তাঁকে। কিন্তু ৪৫ বছর বয়সে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি।

২৮ বছর আগে ১৯৯৫ সালে পার্মার জার্সিতে পেশাদার ফুটবলে আবির্ভাব তাঁর। ইতালির উত্তরাঞ্চলের এই ক্লাবের হয়ে ২২০ ম্যাচ খেলে গোলকিপারদের জন্য দলবদলের বিশ্বরেকর্ড গড়ে ইউভেন্তুসে যোগ দিয়েছিলেন।

তুরিনের বুড়িদের হয়ে ১৭ বছরে নয়বার সিরি আ জিতেছেন। স্যালসিওপোলি ক্যালেঙ্কারিতে ইউভেন্তুস সিরি বিতে নেমে যাওয়ার পরও ক্লাব ছাড়েননি। ইতালির চ্যাম্পিয়নদের হয়ে চ্যাম্পিয়নস লিগ ছাড়া সম্ভাব্য সবকিছু জয়ের পর ২০১৮ সালে পিএসজিতে যোগ দেন বুফন।

কিন্তু মাত্র এক বছর পরই আবার জুভেন্টাসে ফিরলে ততদিনে দ্বিতীয় পছন্দ হয়ে ওঠেন। দুই বছরে ২৯ ম্যাচ খেলে পার্মায় ফেরার সিদ্ধান্ত নেন। সেখানেই নিচ্ছেন অবসর।

সিরি আতে সর্বোচ্চ ম্যাচ (৬৪৮) খেলার রেকর্ড ও ১৯২৭ সালের পর সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড সঙ্গী করে অবসরে যাচ্ছেন বুফন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর