মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বাংলাদেশে শুভেচ্ছা সফরে চীনা নৌবহর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৪, ১৬:৪৯

চীনা নৌবাহিনীর জাহাজ কিউই জিগুয়াং ও জিং গ্যাংশান শুভেচ্ছা সফরের অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

শনিবার (১২ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বন্দরে প্রশিক্ষণ নৌবহরকে স্বাগত জানান।

ঢাকার চীনা দূতাবাস জানায়, চট্টগ্রাম বন্দরে চীনা দূতাবাসের কূটনীতিক, ব্যবসায়ী, কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রতিনিধি এবং চীনা নাগরিকরা এ সময় উপস্থিত ছিলেন। চীনা নাগরিকরা বিপুল উৎসাহে চীন ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। তারা চীনা নৌবাহিনীকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে চীন-বাংলাদেশের বন্ধুত্ব যেন দীর্ঘজীবী হয়, তা প্রত্যাশা করেন। নৌ বহরের চারদিনের শুভেচ্ছা সফরকালে চীন ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সহযোগিতা ও পারস্পরিক আস্থা বাড়াতে একযোগে কাজ করবে।

চীনের নৌবহর চার বছর পর বাংলাদেশে শুভেচ্ছা সফরে এলো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর এটিই প্রথম কোনো বিদেশি নৌবহরের বাংলাদেশ সফর। চীন-বাংলাদেশ বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও গভীর করার জন্য এ সফরটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর