মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

হামলার পর থেকে নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি সাফিউদ্দিনের খোঁজ নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৪, ১৩:৫৩

শুক্রবার বৈরুতের দাহিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর থেকে হিজবুল্লাহর সিনিয়র নেতা হাশেম সাফিউদ্দিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাফিউদ্দিনকে হিজবুল্লাহর প্রয়াত হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল।

লেবাননের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীটির কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে, সাফিউদ্দিন সংগঠনের একজন অত্যন্ত উচ্চ পদস্থ সদস্য। তিনি প্রাক্তন মহাসচিব মরহুম নাসরাল্লাহর চাচাত ভাই। দাহিয়েহতে শুক্রবারের ইসরায়েলি বিমান হামলার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না হিজবুল্লাহর নেতাকর্মীরা।

এদিকে ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস বলছে, গত বৃহস্পতিবার শেষ রাতে বৈরুতের দক্ষিণের শহরতলিতে ভূগর্ভস্থ একটি বাংকারে ছিলেন হাশেম সাফিউদ্দিন। সেদিন তার অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল।

হামলার পর থেকে সাফিউদ্দিনের অবস্থা নিয়ে হিজবুল্লাহ প্রাথমিকভাবে কোনো মন্তব্য না করলেও; সংবাদমধ্যমগুলোতে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে খবর ছড়িয়ে পড়লে, এক অফিসিয়াল বিবৃতি দেয় হিজবুল্লাহ। বিবৃতিতে হিজবুল্লাহর মিডিয়া অফিস জানায়, হিজবুল্লাহ নেতা নিহত হওয়া নিয়ে বিভিন্ন গ্রুপের সূত্রের বরাত দিয়ে যে প্রতিবেদনগুলো সংবাদমধ্যমে এসেছে তা অর্থহীন, গুজব।

লেবাননের আরও দুটি নিরাপত্তা বলছে, দহিয়েহতে টানা হামলার কারণে সেখানে উদ্ধারকাজ চালানো যাচ্ছে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর