মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ডিসি নিয়োগে ঘুষের অভিযোগ আমলে নিয়ে তদন্তের সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ অক্টোবর ২০২৪, ১৭:১৬

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের বিরুদ্ধে ওঠা আর্থিক লেনদেনের অভিযোগ আমলে নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

সম্প্রতি জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে বিপুল অংকের আর্থিক লেনদেনের অভিযোগ সংবাদমাধ্যমে এসেছে।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আইসিটি, স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টার সমন্বয়ে কমিটি করে তদন্তের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিয়ে সরকার উদ্বিগ্ন। এটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) জেনারেটেড কি না, তা-ও তদন্ত করা হবে।

ডিসি নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে দৈনিক কালবেলা পরপর দুটি প্রতিবেদন প্রকাশ করে।

দ্বিতীয় প্রতিবেদনে হোয়াটসঅ্যাপে বার্তা আদানপ্রদানের কিছু ক্রিনশট প্রকাশ করে বলা হয়, ওই আলাপচারিতা একজন যুগ্ম সচিবের সঙ্গে জনপ্রশাসন সচিবের। ডিসি নিয়োগে ‘৫ থেকে ১০ কোটি টাকা’ লেনদেনের কথা হয় সেখানে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর