মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ভোলায় যৌথবাহিনীর অভিযানে মাদকসহ ৫ কারবারি আটক

ভোলা প্রতিনিধি

প্রকাশিত:
৩ অক্টোবর ২০২৪, ১৬:০৩

ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাজাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদরের বাপ্তা পাইলট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রিপন (২৪), আরিফ (২২), রাজিব (২২), শাকিব (২৫) ও সহিদ (৪৫)। তাদের বাড়ি ওই এলাকাতেই।

জব্দকৃত মাদকের মধ্যে ২৮ কেজি ৫শ গ্রাম গাঁজা ও ১৮৭ বোতল ফেনসিডিল রয়েছে। এছাড়াও১৭ পিস ইয়াবা, একটি রাম দা, ছয়টি মোবাইল ফোন, নগদ ৩২ হাজার ৮০ টাকা রয়েছে।

ভোলা নৌ কন্টিনজেন্টের লে. মুফতাদি উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে অভিযান চালায়।

সেখানকার পাইলট সংলগ্ন মাদককারবারি শহিদুলের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।

মিডিয়া ব্রিফ করে যৌথবাহিনী আরও জানায়, ভোলা সদর উপজেলা ও তৎসংলগ্ন এলাকায় পুলিশের তালিকাভুক্ত মাদককারবারি শহিদুলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। যার পরিপ্রেক্ষিতে নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

রাতেই আটকদের এবং জব্দকৃত মাদক ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভবিষ্যতেও জনসাধারণের জান ও মালের নিরাপত্তায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় যৌথবাহিনী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর