মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

মাঠে ফিরেই রোনালদোর গোল, আল নাসরের জয়

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৯

অসুস্থতাজনিত কারণে বেশ কিছু ম্যাচ মাঠের বাইরে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ ফিরলেন আল ওয়েহদার বিপক্ষে।

গোলও পেয়েছেন তিনি। দারুণ এক জয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে তার ক্লাব আল নাসর।

সৌদি প্রো লিগে ঘরের মাঠে আজ আল ওয়েহদাকে ২-০ ব্যবধানে হারায় আল নাসর। আনহেলো গাব্রিয়েল প্রথমার্ধে ক্লাবটিকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান ক্রিস্টিয়ানো রোনালদো।

নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আল নাসর। বেশ কয়েকটি ভালো সুযোগও পায় তারা। ২৭তম মিনিটে এগিয়ে যেতে পারত ক্লাবটি। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর বল নিয়ে টেনে বক্সে গিয়ে হারিয়ে ফেলেন বল। ৪১তম মিনিটে ডেডলক ভাঙেন গাব্রিয়েল। সতীর্থের ক্রস থেকে আসা বল ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

বিরতির পর গোল পান রোনালদো। ৫৬তম মিনিটে বক্সে আল নাসরের আল ঘান্নাম ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিএআর চেক করে নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন তিনি। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ তারকা। এরপর আরও কিছু সুযোগ পায় তারা। তবে গোল করা হয়নি আর। শেষদিকে আল নাসরের আল খাইবারিকে ফাউল করে লাল কার্ড দেখেন সফরকারী দলের ওয়ালিদ। তবে ১০ জনের দলে পরিণত হলেও আল নাসর সুযোগ কাজে লাগাতে পারেনি আর।

৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে আল নাসর। এক ম্যাচ কম খেলা আল হিলাল ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর