মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

বিএফইউজে'র সভাপতি রুহুল আমিন গাজী'র মৃত্যুতে

পলিটিকাল রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের শোক

প্রেস রিলিজ

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী'র মৃত্যুতে পলিটিকাল রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আলম ও সাধারণ সম্পাদক মো. মহসিন হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ বলেন, রুহুল আমিন গাজী ছিলেন সকল স্বৈরশক্তির বিরুদ্ধে নির্ভীক কলম সৈনিক। সাংবাদিক সমাজের দাবী আদায়ের লড়াই সংগ্রামে তার বলিষ্ঠ ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে । তার মৃত্যুতে আমরা একজন পেশাদার সাংবাদিক ও নির্ভীক নেতা কে হারালাম। উল্লেখ্য, রুহুল আমীন গাজী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

মরহুম রুহুল আমীন গাজীর নামাজে জানাজা আজ বুধবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর