মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

যুক্তরাষ্ট্র আরও ১৯৯ মিলিয়ন ডলার সহায়তা দেবে রোহিঙ্গাদের জন্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭

বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় ১৯৯ মিলিয়ন ডলারের নতুন সহায়তা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক ইভেন্টে এই সহায়তার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে তাদের আতিথেয়তাকারী সম্প্রদায়ের জন্য প্রায় ১৯৯ মিলিয়ন ডলারের নতুন সহায়তার ঘোষণা দিয়েছেন আজরা জেয়া। এই তহবিলের মধ্যে রয়েছে ডিপার্টমেন্ট অব স্টেটের ব্যুরো অব পপুলেশন, রিফিউজিস এবং মাইগ্রেশন থেকে ৭০ মিলিয়ন এবং ইউএসএআইডি থেকে ১২৯ মিলিয়ন ডলারেরও বেশি। এই মার্কিন সহায়তা রোহিঙ্গাদের জীবন রক্ষা করবে এবং সহিংসতা ও নিপীড়ন থেকে পালাতে বাধ্য হওয়া ব্যক্তিদের সুরক্ষা, আশ্রয় ও অন্ন জোগাতে সহায়তা করবে।

মার্কিন সরকার ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য ২ দশমিক ৫ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা প্রদান করেছে, যার মধ্যে বাংলাদেশে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের বেশি রয়েছে। বাংলাদেশ এবং এই অঞ্চলের সংকট-পীড়িত জনগোষ্ঠীকে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্র অন্যান্য দাতাদেরকে তাদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর