মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের জন্য উদ্বেগের নয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের উদ্বেগের বিষয় নয়- বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তার ভাষ্য, মিয়ানমার যে সংকটের সম্মুখীন হয়েছে, তা আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার (২৪‌ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়।

কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় নয়। এখন মিয়ানমারের জনগণ যে সংকটের সম্মুখীন হয়েছে, তা আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ ইস্যুতে কাজ করা।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে যোগ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

এদিকে নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক ক‌রেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠ‌কে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হ‌য়ে‌ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর