মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৩

দীর্ঘদিন পর অবশেষে স্বশরীরে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডিন'স কমিটির সভায় এই স্বশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২১/০৯/২০২৪ তারিখে অনুষ্ঠিত ডীনস্ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সশরীরে ক্লাস গ্রহণের বিষয়ে বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্ত গ্রহণপূর্বক সশরীরে ক্লাস গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সনির্বন্ধ অনুরোধ করা হলো।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে থাকা অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, বিভিন্ন বিভাগের সভাপতিদের সাথে আলোচনা করে আমরা স্বশরীরে ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের চাওয়া থেকেই আমাদের এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগই এখন ক্লাস চালু করতে পারবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর