মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

নতুন উদ্যমে কাজ শুরু করেছি: ডিসি ওয়ারী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন বলেছেন, আমরা নতুন উদ্যমে কাজ শুরু করেছি। ৫ আগস্ট বা তার আগে যে অবস্থা ছিল এবং পুলিশের প্রতি মানুষের যে ধারণা তৈরি হয়েছিল তা নিরসনে সত্যিকার অর্থে পুলিশিং বলতে যা বোঝায়, সেই সেবা দিতে চাই।

শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৫ আগস্ট ও তার পূর্ববর্তী অনেক ঘটনাপ্রবাহের পরে অন্যান্য ডিভিশনের মতো থানার ওসি থেকে শুরু করে ডিসিদের নতুন সেটআপ আসছি। বিভিন্ন থানায় অ্যান্টি ক্রাইম মিটিং করা হয়েছে। যেখানে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে বসেছি। সবার মতামত নিয়ে তাদের আশ্বস্ত করেছি, ভবিষ্যতে সত্যিকার অর্থে আইনের মধ্যে থেকে পুলিশিং করা হবে।

ডিসি ছালেহ উদ্দিন বলেন, যাতে পূর্বে পুলিশের প্রতি মানুষের যে ধারণা ছিল, বিশেষ করে ডিএমপির ওয়ারী বিভাগে, সেখান থেকে বের হয়ে এসে সত্যিকার পুলিশিং করবো।

জনগণ ও ছাত্রদের সঙ্গে নিয়ে একটি সুন্দর ও শান্তিপ্রিয় সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর