মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

শেরপুরের সব থানার ওসিকে একযোগে বদলি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৪

শেরপুরের পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশনা জারি করা হয়েছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিকের সই করা প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়ে জানানো হয়।

প্রজ্ঞাপনে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃতদের কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে হাইওয়ে পুলিশ, নকলা থানার ওসি মো. আব্দুল কাদের মিয়াকে সিআইডি, ঝিনাইগাতী থানার ওসি বশির আহামেদ বাদলকে সিআইডি, শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীকে সিআইডি ও নালিতাবাড়ী থানার ওসি মো. মনিরুল আলম ভুঁইয়াকে সিআইডি পুলিশে বদলি করা হয়েছে। শেরপুরের পাঁচটি থানার ওসিদের গত নির্বাচনের আগে এক থানা থেকে অন্য থানায় পরিবর্তন করা হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক আহত হন। এরপর গত ১০ সেপ্টেম্বর সেখানে নতুন ওসি হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম যোগদান করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর