মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২০

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১৫ সেপ্টেম্বর দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে ছিলেন না টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। আগেই জানা গিয়েছিল ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে যাবেন তিনি। তবে গত দুই দিন শান্ত-লিটনরা অনুশীলন করলেও দেখা যায়নি সাকিবকে। এরপরই প্রশ্ন ওঠে কবে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

তবে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ভারত থেকে দলের সঙ্গে থাকা টিম ম্যানেজার নাফিস ইকবাল।

পাকিস্তান সিরিজ শেষে শান্ত-লিটনরা দেশে ফিরলেও ফেরা হয়নি কেবল সাকিব আল হাসানের। শেখ হাসিনা সরকারের পতন, হত্যার অভিযোগ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ক্রিকেটারের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তাই ভারত সিরিজের প্রস্তুতি নিতে সাকিব পাকিস্তান থেকে সরাসরি উড়াল দিয়েছিলেন ইংল্যান্ডে। ভারতের বিপক্ষে লাল বলের সিরিজের জন্য নিজেকে প্রস্তুতি করতে দীর্ঘ ১৩ বছর পর নাম লিখিয়েছিলেন কাউন্টি ক্রিকেটে। এই টুর্নামেন্টে সারের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন সাকিব।

সারের হয়ে প্রথম ম্যাচে ৯ উইকেট শিকার করে ভারতের বিপক্ষে ভালো কিছু করার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন সাকিব। এখন ভারতের সঙ্গে ২২ গজে কেমন পারফরম্যান্স করে সেটাই দেখা বিষয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর