মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

চাকরির পরীক্ষা নিয়ে যা বললেন সারজিস আলম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সরকারি কর্ম কমিশন পিএসসিসহ অন্যান্য সব চাকরির নিয়োগ পরীক্ষা অতি দ্রুত সময়ে কার্যকর করতে হবে। একটা চাকরি মানে একটা পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ পথচলা।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

সারজিসের স্ট্যাটাসে একজন কমেন্টে লেখেন, চাকরির ও নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে। পুলিশ ভেরিফিকেশনের নামে রাজনৈতিক পরিচয় জানা বন্ধ করতে হবে। দেশের একজন নাগরিক হিসেবে সে যে দলেরই হোক চাকরি পাওয়ার অধিকার তার রয়েছে। প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে, ধরা পড়লে এমন শাস্তি দিতে হবে যেন জীবনে দ্বিতীয়বার কেউ এটা করতে সাহস না পায়।

আরেকজন লিখেছেন, প্রাইমারি শিক্ষক নিয়োগের ৩য় ধাপের চূড়ান্ত ফলাফল আটকে আছে আজ ৪ মাস ধরে, যেখানে ১ম ও ২য় ধাপের নিয়োগ সম্পন্ন হয়েছে অনেক আগেই, এখন তো দেশের পরিস্থিতি স্বাভাবিক দয়া করে আমাদের রেজাল্টের ব্যবস্থা করে দিন প্লিজ! অনেকেই বয়স শেষের পথে।

পিএসসিতে সব ধরনের নিয়োগ পরীক্ষা বন্ধ আছে। এসব পরীক্ষার মধ্যে রয়েছে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেয়া।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন সরকার আসার পর থেকে নিয়োগ পরীক্ষাগুলো সেভাবে শুরু হয়নি। তবে সরকারের একটি নির্দেশনা এলে প্রতিষ্ঠানগুলো নিয়োগ পরীক্ষাগুলো শুরু করবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর