মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৫

বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও দক্ষিণি তারকা সিদ্ধার্থ বিয়ে করেছেন। আজ দুপুর ১২টার দিকে নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নিজেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন। তবে কবে, কোথায় বিয়ে করেছেন সে কথা অবশ্য জানাননি অদিতি।


ইনস্টাগ্রামে বিয়ের বেশ কয়েক ছবি শেয়ার করে অদিতি লিখেছেন, ‘তুমিই আমার সূর্য, তুমিই চন্দ্র, আকাশের সব তারা...। অনন্তকালের সোলমেট। তুমি আমার সবকিছু, ভালোবাসা, আলো, ম্যাজিক মিসেস অ্যান্ড মিস্টার আদু-সিদ্ধু।’


বিয়ের খবর জানানোর পর থেকেই অদিতি আর সিদ্ধার্থ ভাসছেন অভিনন্দনের জোয়ারে। দুই তারকার ভক্ত-অনুসারী থেকে শুরু করে অভিনয়শিল্পীরা তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন দুলকার সালমান,সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, ভুমি পেডনেকারসহ আরও অনেকে।


কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে অদিতি জানিয়েছিলেন, সিদ্ধার্থের সঙ্গে তাঁর বিয়ের অনুষ্ঠান সাদামাটাভাবেই হবে। পাশাপাশি অভিনেত্রী এ-ও জানিয়েছেন, সিদ্ধার্থের সঙ্গে তিনি ৪০০ বছরের পুরোনো এক মন্দিরে বিয়ে করতে চলেছেন।

অদিতি বলেন, ‘আমি আর সিদ্ধার্থ বানাপর্থির কাছে ৪০০ বছরের পুরোনো শ্রীরঙ্গপুরম মন্দিরে বিয়ে করতে চলেছি। আমার পরিবারের জন্য এই মন্দির অত্যন্ত বিশেষ।’

 

 

এদিকে আজ ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবির ব্যাকগ্রাউন্ডে মন্দির দেখা গেছে, সম্ভবত সেই মন্দিরেই বিয়ে করেছেন তিনি।


অদিতি আর সিদ্ধার্থের ২০২১ সালে প্রথম দেখা হয়েছিল ‘মহা সমুন্দ্রম’ ছবির সেটে। আর এখান থেকেই তাঁরা একে অপরের হাত ধরে প্রেমের পথে চলা শুরু করেন। তিন বছর প্রেমের পর তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর