মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৯

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মূল্য তালিকা প্রদর্শন ব্যাতিত পণ্য বিক্রয়, খাদ্যের মোড়কে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা ফারহানা পৃথা এর নের্তৃত্বে সাহেবাবাদ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা ফারহানা পৃথা এর নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল উপজেলার সাহেবাবাদ বাজারে অভিযান পরিচালনা করে। এসময় মূল্য তালিকা প্রদর্শন ব্যাতিত পণ্য বিক্রয়, খাদ্যের মোড়কে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য না থাকার অপরাধে সাহেবাবাদ বাজারের মুদি ব্যবসায়ী জসিম স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করে।

একই সময়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার অপরাধে আল্লাহর দান মাংস দোকানির মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এসময় সেনেটারী ইন্সপেক্টর পারভীন সুলতানা ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসন সূত্রে জানা যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর