মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

সিলেটে যৌথবাহিনীর অভিযানে টাকাসহ মদের চালান উদ্ধার

সিলেট প্রতিনিধি

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৯

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে ১৭ বোতল ভারতীয় মদ ও ৩ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি গোইট সংলগ্ন চা-বাগান এলাকায় এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে ছিলেন জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলমসহ সঙ্গীয় ফোর্সরা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে পরিত্যাক্ত অবস্থায় ১৭ বোতল ভারতীয় মদ এবং নগদ ৩ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ও টাকা ফেলে পালিয়ে যায়।

সিলেটের জৈন্তাপুর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া মদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে। মামলা দায়েরক্রমে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর