মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ভারত সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪০

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ভারতের বিপক্ষে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। সেই টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সেপ্টেম্বর বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে রওনা হবে। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে প্রথম টেস্ট।


দ্বিতীয় টেস্ট হবে ২৭ সেপ্টেম্বর কানপুরে।
সম্প্রতি পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারানো দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তার জায়গায় এসেছেন অভিষেক হওয়ার অপেক্ষায় থাকা জাকের আলী অনিক। এটি একমাত্র পরিবর্তন।


কুঁচকির চোট থেকে সেরে উঠতে না পারায় শরিফুলকে স্কোয়াডে পাওয়া যাচ্ছে না।
উইকেটরক্ষক ব্যাটসম্যান ২৬ বছর বয়সী অনিক স্কোয়াডের একমাত্র সদস্য যার এখনো অভিষেক হয়নি। ২০২৬ সালে অভিষেক হওয়ার পর থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার গড় ৪১.৪৭। সম্প্রতি বাংলাদেশ ‘এ’দলের হয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সর্বোচ্চ ১৭২ রানের ইনিংস খেলেছেন জাকের।


ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মো. সৈয়দ খালেদ আহমেদ ও জাকের আলী অনিক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর